Skip to main content

Ridge Bangla

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭১ জনে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হামের […]

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিনিধি দলের বৈঠক, বন্দরসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবাবিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ […]

হরমুজ পেরিয়ে পরিবারকে জানিয়েছিলেন স্বস্তির কথা, ইরানের হামলায় প্রাণ গেল ভারতীয় নাবিকের

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে ভারতীয় নাবিক হীরম্ব কর্মকারের অবস্থান নিয়ে সব সময়ই উদ্বেগে ছিল তার পরিবার। অঞ্চলটিতে নতুন করে হামলা শুরু হলে সেই আতঙ্ক আরও বেড়ে যায়। তবে বাড়িতে ফোন করে পরিবারকে আশ্বস্ত করেছিলেন তিনি। জানিয়েছিলেন, চিন্তার কারণ নেই, হরমুজ প্রণালি পেরিয়ে গেছেন। পরিবারের সঙ্গে সেটিই ছিল তার শেষ কথা। এরপর ওমান উপসাগরে হীরম্ব কর্মকারের জাহাজে ইরানের […]

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সরকারের প্রতি আহ্বান বিরোধীদলীয় নেতার

জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথভাবে ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ দায়িত্ব সরকারেরই এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দেবেন বলে তিনি আশা করেন। বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব […]

বাংলাদেশে উগ্রবাদ ও চরমপন্থার স্থান হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশে চরমপন্থা ও উগ্রবাদের কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ধনী-গরিবের বৈষম্য দূর করা হবে। একই সঙ্গে উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতাও কামনা করেন তিনি। বুধবার (১৫ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান […]

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত অন্তত ৯

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী সংগঠনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে সাম্প্রতিক সময়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত জুনে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট অ্যাকশন কমিটি এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক […]

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদফতরের জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত […]

হালতি বিলে অবৈধ জাল জব্দ, জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে অবৈধ বাধাই জাল ব্যবহার করে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৯০০ ফুট জাল জব্দের পাশাপাশি জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিলের পাটুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান জানান, […]

১৫ বছরে রেলপথে ঘটেছে ১৩৩৪টি দুর্ঘটনা: সংসদে রেলমন্ত্রী

দেশে গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় মিলিয়ে ১৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১০৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। রেলমন্ত্রী জানান, অধিকাংশ ক্ষেত্রে রেললাইন, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে বগি […]

ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট ও কিটের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় রিএজেন্ট ও পরীক্ষার কিট সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ধরনের প্রস্তুতি অতীতে কোনো সরকারের সময় ছিল না। ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় টেস্ট কিট সরবরাহ করা হয়েছে এবং কেন্দ্রীয় গুদামেও পর্যাপ্ত রিএজেন্ট ও কিট সংরক্ষিত রয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর […]

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী […]

এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। ফেসবুক পোস্টে মাহদী আমিন জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে বুধবার […]

মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে শহীদদের যথাযথ সম্মান নিশ্চিত করা যায়। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার […]

ভিক্ষুক সেজে দোকানে ঢুকে দেড় লাখ রুপির স্মার্টফোন চুরি

ভিক্ষা চাওয়ার ভান করে মোবাইলের দোকানে ঢুকে প্রায় দেড় লাখ রুপি মূল্যের একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভিতে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলাগাভি শহরের গোয়াভেস এলাকার একটি মোবাইলের দোকানে কর্মচারীদের উপস্থিতির মধ্যেই ফোনটি চুরি হয়। অভিযোগ অনুযায়ী, ভিক্ষুকের ছদ্মবেশে দোকানে প্রবেশ করেন […]

বিমানবন্দরে হামলার পর সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, দ্বিতীয় দিনেও বাতিল বহু ফ্লাইট

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সৌদি আরবের কয়েকটি এলাকায় ভ্রমণ নিয়ে সতর্কতাও জারি করেছে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১১টি ফ্লাইট বাতিল […]

ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান অনেক উন্নত: শিবরাজ সিং চৌহান

ভারতীয় পাটের তুলনায় বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয় বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৫ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে পাটের মান নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শিবরাজ সিং চৌহান। একসময় গঙ্গার তীরজুড়ে […]

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশ ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। একইভাবে সরকারি-বেসরকারি ভবন […]

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দের তথ্য বিএফআইইউ প্রধানের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, জব্দ করা সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে থাকা ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। তিনি আরও জানান, দেশ থেকে পাচার হওয়া সম্পদ […]

২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা

দুই দশকের বেশি সময় ধরে চলা সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারা দেশটি ছেড়ে যাবে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তবে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড […]

গভীর রাতে ইরানে নতুন করে একাধিক হামলা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানে আবারও একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইরান। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আবারও অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে সাময়িক শান্তি চুক্তি কার্যত ভেস্তে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে […]