বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে কানে কামড়ের অভিযোগ

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের […]
নির্মাণ শেষ হওয়ার আগেই ২ কোটি টাকার সেতুতে বড় ফাটল

চাঁদপুরের মতলব পৌরসভায় কমপক্ষে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কাজ শেষ হওয়ার আগেই এমন ফাটল দেখা দেওয়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি নির্মাণ করা হচ্ছে মতলব পৌরসভার শহীদ উল্যাহর দোকান থেকে বড়দিয়া বাজার সড়কের ইছহাক মিজির বাড়ির পাশে। প্রায় ১০০ ফুট […]
আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে: বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা কত দিন চলবে এবং কখন তা বন্ধ হবে, সেই সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। ফক্স […]
প্রতি বছর অন্তত ১টি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত ১টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে […]
গুলিস্তানের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় কারিগর ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আলু বাজার এলাকার ‘আরমান হেয়ার কাটিং’ নামের একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ গ্রাহকেরা হলেন মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও […]
গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর শর্মিলা খাতুন নামের এক কলেজছাত্রী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শর্মিলা কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শর্মিলার স্বামী জানান, মঙ্গলবার সকালে তুচ্ছ একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে পরীক্ষা দিতে যাওয়ার কথা জানিয়ে বাড়ি […]
জর্ডানে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে ইরানে নতুন দফায় হামলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ হামলা চালানো হয়েছে। […]
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ডালাসে সেমিফাইনালে একচেটিয়া ফুটবল খেলে ফরাসিদের বিদায় করে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। জাভি, রামোস, পিকে, ইনিয়েস্তা ও ক্যাসিয়াসদের সেই দলের পর এবার নতুন প্রজন্মের সামনে বিশ্বকাপ জয়ের আরেকটি সুযোগ। ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় […]
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। তাকে আধুনিক কাতারের স্থপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম শোক প্রস্তাবটি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে […]
টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকাকে ঘরে আটকে কোপানোর অভিযোগ, ছাত্রীর মা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামের এক স্কুলশিক্ষককে ঘরে আটকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রীর মায়ের বিরুদ্ধে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিক্ষিকার মাথায় ১০টি কোপ লেগেছে এবং ৫০টি সেলাই দিতে হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত প্রিয়া বেগম […]
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে অসঙ্গতি, ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় পরিশোধনের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত নোটিশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। নোটিশে জানানো হয়, সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষা চলার সময় […]
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের কার্যালয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা […]
যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালি খুলবে না: ইরান

যুদ্ধ, শত্রুতা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কখনোই খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। মোহাম্মদ আকরামিনিয়া […]
হরমুজে ট্যাংকারে হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি কূটনীতিককে তলব

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের ২টি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলায় ১ ভারতীয় নাবিক নিহত এবং ৬ ভারতীয়সহ ৮ জন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এ ঘটনায় ভারতে নিযুক্ত ইরানের উপ-মিশনপ্রধান মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালির […]
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন ড. তিতুমীর

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে গতি আনা এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের প্রধান লি জুনহুয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের […]
এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও জনজীবনে ব্যাপক বিপর্যয়ের কারণে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত এ অঞ্চলের কর্মসূচি অনুষ্ঠিত হবে না। জাতীয় নাগরিক পার্টির সূত্র জানিয়েছে, স্থগিত কর্মসূচিগুলো পরে সমন্বয় করে নতুন সূচিতে আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত সময়সূচিও পরবর্তী সময়ে […]