Skip to main content

Ridge Bangla

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশ ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। একইভাবে সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দেশের সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের এসব সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এর আগে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়।

This post was viewed: 35

আরো পড়ুন