Ridge Bangla

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদফতরের জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন