Skip to main content

Ridge Bangla

হরমুজ পরিস্থিতি নিয়ে আলোচনায় ওমানে আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা চলার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার সফরে হরমুজ প্রণালীর পরিস্থিতি গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) মাস্কাটে পৌঁছালে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরাগচিকে স্বাগত জানান।

এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, আরাগচির সফরের আলোচ্য বিষয়গুলোর মধ্যে হরমুজ প্রণালীর পরিস্থিতিও থাকবে।

চলতি বছরের জুনের মাঝামাঝি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতায় দুই দেশের সামরিক সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে তেহরান ও মাস্কাটের চলমান দ্বিপক্ষীয় আলোচনার ধারাবাহিকতায় আরাগচির এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জেরে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে গত ২ দিনে উভয় পক্ষ একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে।

এর জবাবে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে আত্মরক্ষার কথা জানিয়ে বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালায় তেহরান।

This post was viewed: 16

আরো পড়ুন