Skip to main content

Ridge Bangla

বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার

মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, পণ্য রপ্তানি হ্রাস এবং আমদানি ব্যয় ও পণ্য আমদানি বেড়ে যাওয়ায় গত অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের বাণিজ্য ঘাটতি সাড়ে ৪ বিলিয়ন ডলার বা ২৪ শতাংশ বেড়েছে। শুধু এপ্রিলের তুলনায় মে মাসেই ঘাটতি বেড়েছে ১৭৭ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত বৈদেশিক লেনদেনের ভারসাম্য প্রতিবেদনে এ তথ্য […]

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ব্যয় ১ লাখ ৬০ হাজার ডলার

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়েকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও নগরসেবা বাবদ ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি, যা প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা, পরিশোধ করা হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ […]

পানির নিচে ২০ ঘণ্টা শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা

ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘মাইসা’র জন্য পানির নিচে একটি বড় মারপিটের দৃশ্যের শুটিং শেষ করেছেন তিনি। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় নারী অভিনেতার প্রধান ভূমিকায় এটিই প্রথম পানির নিচের মারপিটের দৃশ্য। এই ঝুঁকিপূর্ণ দৃশ্যে কোনো বিকল্প অভিনয়শিল্পী ব্যবহার করেননি রাশমিকা। পানির নিচের সব বিপজ্জনক কসরত নিজেই […]

১০০ বছর বয়সে এমি মনোনয়ন, ইতিহাস গড়লেন ডেভিড অ্যাটেনবারো

১০০ বছর বয়সে নতুন ইতিহাস গড়লেন কিংবদন্তি সম্প্রচারক, প্রকৃতিবিদ ও চলচ্চিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবারো। প্রাইমটাইম এমি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মনোনয়ন পাওয়া ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। এবার ১টি নয়, দুটি আলাদা প্রামাণ্যচিত্রের জন্য সেরা ধারাভাষ্যকার বিভাগে মনোনয়ন পেয়েছেন শতবর্ষী অ্যাটেনবারো। গত ৮ মে ১০০ বছরে পা দেন তিনি। নেটফ্লিক্সের ‘এ গরিলা স্টোরি: […]

জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৫২, ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনে প্রতিষ্ঠানটির অবদান ছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনেও ঢাকা মেডিকেলের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা আহত ও শহীদদের পাশে দাঁড়িয়েছিলেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ দিবস-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। […]

রেশন সুবিধার আওতায় আসছেন ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলেছে। সরকারের ধারণা, মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি চাকরিজীবী আর্থিক সংকটে পড়ছেন। ধার-দেনা ও ঋণের চাপ তাদের মানসিক অবস্থার পাশাপাশি দাপ্তরিক দায়িত্ব পালনের […]

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহজেই পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য ইংরেজিতে ডিপিই লিখে একটি ফাঁকা জায়গা দিয়ে […]

চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চুক্তিটি কার্যকর হলে মালদ্বীপের বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি বন্দিরা মানবিক বিবেচনায় দেশে ফিরে অবশিষ্ট সাজা ভোগের সুযোগ পাবেন। শুক্রবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, চুক্তিটি দ্রুত কার্যকরের লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ […]

১৫ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

ভারী বর্ষণ, পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিতে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সময়সীমা আরও ৩ দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব স্থানে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা তৃতীয় জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে […]

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে এমন অবস্থান তুলে ধরলেন তিনি। শনিবার (১১ জুন) দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান এ কথা বলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মতে, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা পেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু […]

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি ঘিরে আগামীকাল রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার […]

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার অনুরোধ

ক্ষমতাচ্যুত, পলাতক ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও আইনগত নিষেধাজ্ঞা অনুসরণ করতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর। শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, “দেশের সকল গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে […]

১৩ উপজেলায় নতুন ১০১ শয্যার হাসপাতাল, ৪১৮ স্বাস্থ্য কমপ্লেক্সও হবে উন্নীত

দেশের ১৩টি উপজেলায় নতুন করে ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা যায়। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা […]

বন্যাদুর্গতদের সহায়তায় দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের […]