Skip to main content

Ridge Bangla

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু ফের চালু করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি রেল সেতু পুনরায় চলাচলের জন্য খুলে দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইরানের রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থা সেতুটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

গোলেস্তানের গভর্নর আলি-আসগর তাহমাসবি বলেন, হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরায় চালু করা ‌‘শত্রুদের হুমকি ও কর্মকাণ্ডের প্রতি এই প্রদেশের একটি বাস্তবসম্মত জবাব’।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার ভোরে আক্কালার কাছে একটি রেল সেতুতে হামলা চালানো হয়। এতে গোরগান-ইনচে বোরুন রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।

রেলপথটি তুর্কমেনিস্তান ও বৃহত্তর মধ্য এশীয় রেল নেটওয়ার্কের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলের সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

This post was viewed: 18

আরো পড়ুন