Skip to main content

Ridge Bangla

এলডিসি উত্তরণের আগে অতিরিক্ত সময় কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য সম্ভাব্য তিন বছরের অতিরিক্ত সময়কে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতি সংস্কারের সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অর্থনীতিবান্ধব রাজনীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে র‍্যাপিড আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড ট্রেড […]

ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা নারী ক্রিকেটার ইশমার

ইমার্জিং দলের ক্যাম্পের চূড়ান্ত তালিকায় জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ইশমা তানজিম। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। ইশমার অভিযোগ, শারীরিকভাবে ফিট থাকার পরও ইনজুরির কারণ দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দলের ভেতরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। দক্ষিণ আফ্রিকা সফরকে […]

খামেনির শোকানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য থেকে ৪ হাজার কিলোমিটার পাড়ি

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ তেহরানে জড়ো হয়েছেন। ইরানের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ইরানিরাও এ অনুষ্ঠানে যোগ দিতে নিজ দেশে ফিরছেন। তাদেরই একজন মাজিয়া। যুক্তরাজ্য থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ইরানে এসেছেন। রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া […]

সমগ্র দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার আহ্বান অর্থমন্ত্রীর

সময়ের কোনো অপচয় না করে সমগ্র বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণির মানুষকে এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে হবে। প্রযুক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি […]

ময়মনসিংহে যুবক হত্যা মামলায় বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ নগরের আর কে মিশন রোড এলাকায় ভাড়া বাসায় রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (৫ জুন) রাতে নিহতের বাবা মো. […]

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, আহত মেয়ে

বরগুনার সদর উপজেলায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বড় মেয়ে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডালভাঙা এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) এবং তার স্ত্রী […]

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরব সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর […]

ইরানি নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান চলাকালে দেশটির বর্তমান নেতৃত্বের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, ভবিষ্যতে ইরানের কোনো নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তবে তারও একই পরিণতি হবে। সোমবার (৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, ‘যেকোনো ইরানি নেতা যদি […]

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ সহপাঠীর

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ সহপাঠীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বার্তা সংস্থা বাসসকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক। নিহতরা হলেন, উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার […]

ফতুল্লায় কারখানার মেশিনে দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে থেঁতলে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত পেয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি […]

খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ

নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোকানুষ্ঠান ও জানাজাকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে রাজধানী তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আইএসএনএ জানায়, রোববার থেকে তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। খামেনির […]

গ্রামীণ উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পল্লী উন্নয়নে […]

শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আগে গ্রামাঞ্চলে […]

শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত […]

সাতক্ষীরায় জেলি পুশ করা ২৬০ কেজি চিংড়ি জব্দ, ধ্বংস

সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে মাছগুলো ধ্বংস করা হয়। রোববার রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঢাকাগামী পরিবহনে করে মানবদেহের জন্য […]

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে আহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সোমবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় বিভিন্ন স্থানে আগুন লাগে এবং অন্তত ৮ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কিয়েভ ও এর আশপাশে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা। চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের […]

নড়াইলে বসতঘরের ওপর পাথরবোঝাই ট্রাক উল্টে শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে শামিমা আক্তার সেতু (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোটবোন মিতু খানম (১৩) আহত হয়েছে। রোববার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার নলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেতু নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্যার মেয়ে। তিনি নলদী বি এস […]

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ‘চমৎকার’, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট অটুট: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ককে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, দুই দেশের মধ্যে মাঝে মধ্যে মতপার্থক্য দেখা দিলেও কৌশলগত লক্ষ্য এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তি দৃঢ় রয়েছে। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং ইসরায়েলেরও সবচেয়ে বড় মিত্র […]

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩,৩৪২, অশনাক্ত মরদেহ দাফন শুরু

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের ১১ দিন পরও যেসব মরদেহ শনাক্ত করা যায়নি, সেগুলোর দাফন কার্যক্রম শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পকে লাতিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে […]

১০ জনের দল নিয়েও মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

লাল কার্ডে দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেও মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। সহ-আয়োজক মেক্সিকোর জন্য শেষ ষোলোতেই শেষ হলো এবারের বিশ্বকাপ অভিযান। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মেক্সিকো। অন্যদিকে সীমিত সুযোগ […]