সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

সাভারে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ […]
দেশের অগ্রগতিতে দায়িত্বশীলতা ও সচেতনতার ওপর জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নানা সমস্যা থাকলেও তা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানান। সভায় প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর […]
খামেনির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ, ‘নতুন সমীকরণ’-এর কথা বলছে ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোক র্যালিতে গত দুই দিনে তেহরানে লাখ লাখ মানুষের অংশগ্রহণকে দেশের জন্য ‘নতুন সমীকরণ’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের যুলকাদর। সোমবার (৬ জুলাই) তেহরানে আয়োজিত শোক র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, শহীদ নেতার রক্তের প্রতিশোধের দাবিতে লাল পতাকা হাতে বিপুল […]
জুনে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমেছে

দেশে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার জুন মাসে কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে […]
ফতুল্লায় কারখানার মেশিনে দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে থেঁতলে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত পেয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি […]
নওগাঁয় ছেলের হামলায় রিকশাচালক বাবার মৃত্যু

নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের হামলায় মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছেন। সোমবার (৬ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকে জড়িয়ে পড়েন। এরপর থেকে পরিবারে প্রায়ই অশান্তি ও […]
যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামাচ্ছে কাতার

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে চলতি বছরের নির্ধারিত এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শিল্প খাতসংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, যুদ্ধ পরিস্থিতিই এ সংকটের প্রধান কারণ। সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় বিকল্প […]
২০ ঘণ্টার লড়াই শেষে ধ্বংসস্তূপ থেকে বাবাকে জীবিত উদ্ধার করলেন ছেলে

ভেনেজুয়েলায় ২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ ঘণ্টা আটকে ছিলেন হোসে গার্সিয়া ও তার দুই ছোট ছেলে। শেষ পর্যন্ত সাবেক দমকলকর্মী বড় ছেলে জেসুস গার্সিয়ার নেতৃত্বে উদ্ধারকারীদের চেষ্টায় তারা জীবিত বেরিয়ে আসেন। ভূমিকম্পের দিন সন্ধ্যায় স্ত্রী ও দুই ছেলে- ৭ বছর বয়সী দিয়েগো এবং ১২ বছর বয়সী […]
যুক্তরাষ্ট্রে দাবদাহে প্রাণহানি বেড়ে ২৫, হিট অ্যালার্টে ৪ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার (৫ জুলাই) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে চরম তাপপ্রবাহ অব্যাহত ছিল। এর প্রভাবে পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল মিলিয়ে প্রায় ৪ কোটি মানুষ হিট অ্যালার্টের আওতায় রয়েছেন। দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই ৪ […]
পারমাণবিক সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উদ্বেগ জানাল জাপান-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক সাবমেরিন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থানরত একটি পারমাণবিক সাবমেরিন থেকে […]
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, শিগগিরই সরকারের সঙ্গে বৈঠক করবে ইসি

অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু […]
বিগত সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাত সংকটে পড়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগের সরকারের ভুল নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত সংকটে নিমজ্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি […]
জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর […]
শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, “আইনগত অবশ্যই কোনো […]
বগুড়ায় রাইসমিল মালিককে হত্যা, ৩ ট্রান্সফর্মার নিয়ে পালাল দুর্বৃত্তরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইসমিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত […]
মেহেরপুরে বিষাক্ত জামালগোটা ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে বিষাক্ত বুনো ফল জামালগোটা খেয়ে ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে ৯ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের মধ্যে রয়েছে কাফি […]
খাগড়াছড়িতে সশস্ত্র হামলায় ৩ জন নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন সূত্রে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে […]
শিল্পা হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক বাবা-ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ শিল্পা আক্তার হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে বাবা-ছেলে। রোববার (৪ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাজাগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, গত ১০ মে ফুলপুর থানার লাউয়ারী এলাকায় শিল্পা আক্তারকে তার স্বামী ও […]
জাহাজভাঙা শিল্পের আধুনিকায়নে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

সীতাকুণ্ডকেন্দ্রিক জাহাজভাঙা শিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির। সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দেশের শিল্প খাতে গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ সমস্যা […]
মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর-টাঙ্গাইলের কয়েকটি এলাকায়

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস। সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, জয়দেবপুর, গাজীপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ করা হবে। এ […]