নিম্নচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকা অতিক্রম করে মৌসুমি নিম্নচাপটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]
কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু, ভারী বৃষ্টির সতর্কতা আরও ২ দিন

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে একাধিক স্থানে পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও শহর এলাকায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। তথ্য অনুযায়ী, জামতলী ক্যাম্পে একই পরিবারের ৩ […]
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, প্রথমবার কোয়ার্টার ফাইনালে নরওয়ে

আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। একই সঙ্গে ১৯৯০ সালের পর এবারই প্রথম শেষ ষোলে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ওরলান নাইল্যান্ড। প্রথমার্ধে তিনি ব্রুনো গুইমারেসের পেনাল্টি ঠেকিয়ে দেন। পুরো ম্যাচেই একাধিক […]
সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার, দেশে ফেরত ১২ হাজারের বেশি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুন থেকে ১ জুলাই […]
হরমুজ প্রণালিতে নতুন সেবা মাশুল, বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। তবে তেহরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দেশগুলো, বিশেষ করে চীন, এ ব্যবস্থায় বিশেষ সুবিধা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। […]
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশের ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার উপমহাপরিদর্শক মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের […]
১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ১৪ জন উপমহাপরিদর্শক, ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং ২ জন পুলিশ সুপারসহ মোট ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অবসরে পাঠানো উপমহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা হলেন মোল্ল্যা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজ […]
ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়: সিসি

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ ও স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার (৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রতি বার্তায় আল-সিসি বলেন, ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা কিংবা জনগণের মধ্যে […]
যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান: আল জাজিরা

যুদ্ধবিরতির সময়কে সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে শত্রুপক্ষের যেকোনো ‘ভুল পদক্ষেপের’ জবাবে কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতি মানে প্রস্তুতিতে কোনো শিথিলতা নয়। বরং এই সময়কে কাজে […]