Skip to main content

Ridge Bangla

গ্রামীণ উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পল্লী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। কৃষি সহযোগিতা, কৃষি সেচ এবং কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ চলছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ যুগ ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও প্রতিষ্ঠানটি কাজ করছে।

This post was viewed: 20

আরো পড়ুন