Skip to main content

Ridge Bangla

৬ মাসে পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ১৬ কোটি টাকা

ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ও অস্থায়ী ট্রাংক খুলে পাওয়া গেছে প্রায় ১৬ কোটি টাকা। দিনব্যাপী গণনা শেষে দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা, বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা এবং সোনা-রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার প্রায় ছয় মাস পর […]

বগুড়ায় যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জহুরুল ইসলাম উপজেলার ভুতবাড়ি গ্রামের বাসিন্দা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরা জহুরুল ইসলাম একটি টিনশেড ঘরের […]

ইউএনও কার্যালয়ে জমা রাখা বুদ্ধিপ্রতিবন্ধী নারীর ১ লাখ টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, দুইজনকে শোকজ

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর রেখে যাওয়া ১ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগে উপজেলা পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তা ও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্তরা হলেন উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম। ঘটনাটি […]

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পাবনায় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

পাবনায় গোয়েন্দা পুলিশের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং পৌরসভার […]

এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে ভুল তথ্য, পরীক্ষার্থীদের দুশ্চিন্তা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কয়েক দিন আগে রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে ভুল তথ্য প্রদর্শনের ঘটনায় উদ্বেগে পড়েছেন অনেক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক। নীলফামারীর সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কিউআর কোড স্ক্যান করলে নিজেদের তথ্যের পরিবর্তে অন্য পরীক্ষার্থীর নাম, রোল বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাচ্ছে। সৈয়দপুরের একটি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাজিয়া সুলতানা জানান, […]

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি হত্যা: রাজনৈতিক আশ্রয় পাওয়ার দিনই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ

ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী এক বাংলাদেশিকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ। নিহতরা হলেন স্বামী-স্ত্রী ও তাঁদের ৮ বছর বয়সী কন্যা। হামলায় গুরুতর আহত হওয়া পরিবারের ২০ বছর বয়সী ছেলে বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রোমের পিনেতা সাচেত্তি এলাকার কাছে […]

কুয়েত-বাহরাইনে ইরানের হামলার পর ক্ষয়ক্ষতির তথ্য জানাল যুক্তরাষ্ট্র

টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের ইরানে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তবে এখন পর্যন্ত এসব হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর […]

দ্বিতীয় দিনের মতো ইরানে রাতভর হামলা চালাল যুক্তরাষ্ট্র

টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী দফায় দফায় হামলার কারণে সেই […]

গুলশান থেকে জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গ্রেপ্তার

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে […]