Ridge Bangla

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীরচরে রিয়াদ (১১) নামে এক শিশুর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, অভিমান করে সে আত্মহত্যা করেছে।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদ বড়গ্রাম এলাকার বাসিন্দা রিপনের ছেলে।

শিশুটির মা হাসি আক্তার জানান, সামান্য একটি বিষয় নিয়ে বাবা বকাঝকা করার পর রিয়াদ অভিমান করে বাসার বারান্দার গ্রিলের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন