Skip to main content

Ridge Bangla

রাঙামাটিতে ভারতে পাচারের পথে বিপুল পরিমাণ সার জব্দ

রাঙামাটিতে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ জুন) সকালে রাঙামাটির ছোট হরিনা বিজিবি ঘাটে তল্লাশি অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। বিজিবি-১২-এর হাবিলদার কেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি জানায়, অভিযানে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার জব্দ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের আশঙ্কায় আগে থেকেই সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নদীপথে চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানোর সময় এসব সার জব্দ করা হয়।

This post was viewed: 24

আরো পড়ুন