Ridge Bangla

কাতার থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান

কাতার থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাছির আদনান (৪০)।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বাছির আদনান কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাছির আদনান আত্মগোপনে চলে যান। পরে তিনি কাতারে চলে যান। সম্প্রতি অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

This post was viewed: 4

আরো পড়ুন