Ridge Bangla

প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

প্রায় ২ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই ভিসার জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ভারতীয় হাইকমিশনার বলেন, […]

ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলায় লাখো ফোনে সতর্কবার্তা পাঠায় গুগল

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আগমুহূর্তে লাখো মানুষের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের মাধ্যমে এই সতর্কবার্তা পাঠানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। তবে মার্কিন ভূতাত্ত্বিক […]

ভারতে থানায় সেনাসদস্যদের হামলার অভিযোগ, কর্নেল-মেজরসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল ও এক মেজরসহ ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দায়ের করা এফআইআরে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে এবং অজ্ঞাতনামা […]

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, বাবর-আরিফুল-গউছসহ ৯ জন খালাস

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় হাফিজ নাইম নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক […]

ঝিনাইদহে মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত […]

চুরিতে বাধা দেওয়ায় ফুফুকে হাতুড়ি দিয়ে হত্যা, গ্রেপ্তার ২

রাঙামাটির বরকলে গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যার রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া ১ লাখ ৯৯ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য […]

চাঁদপুরে ৩ মাসে ৫২২ কিশোর গ্যাং সদস্য আটক, ৫৭৭ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৩ মাসে ৫২২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫৭৭ জন মাদক কারবারি। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত জেলার ৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) […]

শিবচরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ঘুষিতে একজনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের […]

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম, পুরোনো টিকিটেই দেখা যাবে কনসার্ট

দীর্ঘ অপেক্ষার পর আবারও ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হওয়া কনসার্টটি নতুন আয়োজনে ফিরিয়ে আনছে আয়োজক প্রতিষ্ঠান। সম্প্রতি এক বিবৃতিতে মেইন স্টেজ ইনকরপোরেটেড জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের কথা ছিল। টিকিট বিক্রি […]

ইরানের পক্ষে যুদ্ধে যাওয়া থেকে এরদোয়ানকে বিরত রেখেছি: ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইরানের পক্ষে যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, “তিনি (এরদোয়ান) ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেয়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন, কারণ তিনি ইসরায়েলের বড় কোনো সমর্থক নন।” এরদোয়ানকে যুদ্ধে […]

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

রাজধানীতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের নির্ধারিত কনসার্ট স্থগিত করা হয়েছে। আয়োজনের মাত্র এক দিন আগে এ সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ নামে বিশেষ এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানটি স্থগিতের বিষয়টি […]

বাংলাদেশিসহ ১৪৪ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে বাংলাদেশ ও মিয়ানমারসহ বিভিন্ন দেশের ১৪৪ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (২৪ জুন) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ, ৩২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। মালয়েশিয়ার কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে […]

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। বুধবার (২৪ জুন) ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্মারকে উল্লেখ করা হয়, দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তবে এর ফলে ভারতের বিদ্যমান রাষ্ট্রীয় প্রটোকল ক্রমতালিকায় কোনো পরিবর্তন আসবে না। ভারত সরকারের আন্ডার […]

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের মধ্যে পড়ে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ইথান ওই বিদ্যালয়ের […]

নেপালের ফুটবলে ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সুইজারল্যান্ডের জুরিখ থেকে ফিফার সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদস্য দেশগুলোকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ফিফার গঠনতন্ত্রের ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যুরো অব দ্য কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে কী কারণে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে […]

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের সংখ্যা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম […]

পরপর তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, বিভিন্ন অঞ্চলে সতর্কতা

স্বল্প সময়ের ব্যবধানে বিশ্বের তিনটি ভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ তৈরি হয়েছে। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর জাপানের উত্তর-পূর্বাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল […]

ইরান যুদ্ধের আগের পর্যায়ে ফিরছে জ্বালানি তেলের দাম

ইরান যুদ্ধ ঘিরে দীর্ঘ অস্থিরতার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধির প্রত্যাশায় দ্রুত কমছে অপরিশোধিত তেলের দাম। এতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- দুই ধরনের তেলের দামই প্রায় যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে এসেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ […]

৪৩তম বিসিএসের নন ক্যাডার ফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

৪৩তম বিসিএসের নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশ করতে বলা হয়েছে রায়ে। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর রিটকারীদের আইনজীবী জানান, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ […]

দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো অবৈধ মাদক ব্যবহার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং […]