Ridge Bangla

প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

প্রায় ২ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই ভিসার জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। প্রথম ধাপে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারেও এই কার্যক্রম চালু করা হবে।

মেডিকেল ভিসার বিষয়ে দিনেশ ত্রিবেদী জানান, মেডিকেল ভিসা কার্যক্রম চালু রয়েছে এবং এর পরিসর আরও বাড়ানো হবে। মানবিক দিক বিবেচনায় জরুরি প্রয়োজনে মেডিকেল ভিসা সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব শুরু করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। পরে রাজধানীর বারিধারার প্রগতি সারণির যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে যান তিনি।

সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন ভারতের হাইকমিশনার।

This post was viewed: 4

আরো পড়ুন