৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

চলমান আন্দোলন আরও জোরদার করতে ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করবে জোটটি। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সংবাদ সম্মেলনে […]
পাসপোর্ট সেবায় সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়: টিআইবির প্রতিবেদন

দেশে সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় পাসপোর্ট অফিসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে উঠে এসেছে, পাসপোর্ট পেতে ৮৪ দশমিক ৪ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত টিআইবির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট অফিসের পাশাপাশি বিআরটিএ, বিচার সংশ্লিষ্ট সেবা এবং ভূমি সেবাতেও উল্লেখযোগ্য সংখ্যক […]
অনুমোদনহীন নৌপথে চললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরানের অনুমোদন ছাড়া চালু হওয়া একটি নৌপথ প্রত্যাখ্যান করে জাহাজগুলোকে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। সংস্থাটি জানিয়েছে, ইরানের নির্ধারিত পথের বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালিতে চালু […]
কলকাতায় নির্মাণাধীন গুদামের ছাদ ধসে নিহত বেড়ে ১০

পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বাড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। বুধবার […]
চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী। সোমবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কাজে সোমবার সকালে ঢাকায় গিয়েছিলেন শ্যামল চন্দ্র দাস। কাজ শেষে রাতে চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে […]
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে চীনা ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, […]
প্রশ্ন ফাঁস হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে […]
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত এক কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৪৫), তার […]
তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা এবং পানি সম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে এসব […]
বড়লেখা সীমান্তে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আরও উদ্ধার করা হয় ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি। এক […]
বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: লিউ হাইসিং

বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য […]
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির […]
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার (২৪ জুন) ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজী থেকে ১৭৩ […]
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জন বহিষ্কার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনরত এক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের […]
চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৮ শতাংশ

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এর […]
২৩ দিনে দেশে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৭৩ লাখ ডলার। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত […]
৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে। এতে মোট ব্যয় হবে ৬৪৫ […]
বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনের সময় বিএসএফ সদস্যের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিএসএফ সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া। নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের […]
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, নিরাপদে সরানো হলো যাত্রীদের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী একটি উড়োজাহাজে উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ইঞ্জিনে সমস্যা শনাক্ত হওয়ার পর নিরাপত্তাবিধি অনুসরণ করে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। বুধবার (২৪ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী ফ্লাইটটি রানওয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরে উড়োজাহাজ থেকে যাত্রীদের বের করে আনা হয়। […]
নওগাঁ সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৯ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৯ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ ভারতীয় অংশে অবস্থান করছিলেন ওই ৯ জন। তবে বর্তমানে সেখানে তাদের দেখা যাচ্ছে না। ধারণা […]