দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়: ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে ঢাকা। বুধবার (২৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ভারতীয় পক্ষ থেকে […]
ইরানে গোপনে হাজারো স্টারলিংক ডিভাইস পাঠানোর দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তা করতে গোপনে হাজার হাজার স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাঠিয়েছিল ইসরায়েল-এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার দাবি, বিক্ষোভকারীদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই পরিকল্পনা এগিয়ে নেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৩ জুন) জেরুজালেমে জেএনএস ইন্টারন্যাশনাল […]
৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

দেশের চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তরটি টেবিলে […]
জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কিছু ঘটনা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ও কিছু মহল […]
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ইতিবাচক ফলাফল আগামী মাস থেকেই দৃশ্যমান হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে। বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। […]
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত মোট ১৭০টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এ ছাড়া চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, […]
ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত মস্কো: পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও আলোচনার পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইস্তাম্বুল ও অ্যাঙ্কোরেজে হওয়া আগের সমঝোতা এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত মস্কো। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সম্ভাব্য আলোচনার আগে নিজেদের অবস্থান শক্তিশালী করতে রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে ইউক্রেন। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (২৩ জুন) […]
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়া ও ইউনিসেফের ১৬ মিলিয়ন ডলারের চুক্তি

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৭ কোটি টাকা। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। চুক্তিতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষে […]
কলকাতায় নির্মাণাধীন গোডাউনের ছাদ ধসে আটকা বহু শ্রমিক

ভারতের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গোডাউনের ছাদ ধসে বহু শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকারি হিসাবে ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও বেসরকারি সূত্রে ২ জনের মৃত্যুর দাবি করা হয়েছে। […]
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ওপর চাপ বাড়িয়ে সিনেটে প্রস্তাব পাস

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করা অথবা যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার নির্দেশনা দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে মঙ্গলবারের ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৫০ জন এবং বিপক্ষে ৪৮ জন সিনেটর ভোট দেন। এর আগে চলতি মাসের শুরুতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব অনুমোদন পায়। তবে কংগ্রেসের দুই […]
নিউইয়র্কে প্রাইমারিতে মামদানি সমর্থিত বামপন্থীদের বড় জয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় সাফল্য পেয়েছেন মেয়র জোহরান মামদানির সমর্থিত প্রার্থীরা। গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে হারিয়েছেন প্রগতিশীল নেতা ব্র্যাড ল্যান্ডার। এই ফলাফলকে দলটির ভেতরে বামপন্থী ধারার শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র মামদানির সমর্থন পাওয়া প্রার্থীদের ধারাবাহিক জয় ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক […]
হরমুজে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিক উদ্ধারে উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে পারস্য উপসাগরে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নিতে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা। সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গোয়েজ জানিয়েছেন, ইরান, ওমান, যুক্তরাষ্ট্রসহ ওই অঞ্চলের উপকূলীয় দেশগুলো এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্টদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় […]
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে আকাশে রহস্যময় দৃশ্য দেখার দাবি মার্কিন পাইলটের

গত এপ্রিলে ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে জরুরি বহির্গমনের ঠিক আগে আকাশে অস্বাভাবিক একটি দৃশ্য দেখার দাবি করেছেন। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে জানা গেছে, বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের ওই পাইলট একাধিক ইরানি ড্রোনকে বিশেষ বিন্যাসে অবস্থান করতে দেখেন, যা তাঁর কাছে জেলিফিশের মতো মনে হয়েছিল। মঙ্গলবার সিএনএন জানায়, এই ঘটনা এর […]
‘বিষাক্ত পুরুষ’ নিয়ে বিজ্ঞাপনে বিতর্ক, চীনে ক্ষমা চাইল ডেটল

চীনে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে তৈরি করা একটি বিজ্ঞাপন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ জীবাণুনাশক পণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড ডেটল। বিতর্কের জেরে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। ডেটলের মাল্টিপারপাস ডিসইনফেক্ট্যান্ট পণ্যের ৫ মিনিটের বিজ্ঞাপনটি ছোট নাটকের আদলে তৈরি করা হয়েছিল। সেখানে শুরুতে দেখানো হয়, একজন পুরুষ এমন একজন নারী সঙ্গী খুঁজছেন, যিনি ‘পরিচ্ছন্ন’ এবং […]
ইউক্রেনের গোপন যুদ্ধে আলোচনায় ‘ডাইনি বাহিনী’, ফাঁদে পড়ছেন রুশ সেনারা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বদলে গেছে যুদ্ধের ধরন। শুরুর দিকে রুশ বাহিনীর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ দেখা গেলেও বর্তমানে রুশ অধিকৃত এলাকায় ইউক্রেনের লড়াই অনেকটাই গোপন গোয়েন্দা কার্যক্রমের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। এই ছায়াযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একদল নারী ও ছদ্মপরিচয়ে কাজ করা গোয়েন্দা, যাদের প্রতিরোধ বাহিনীর সদস্যরা ডাকেন ‘ভিদমা’ বা ‘ডাইনি’ […]
সৌদিতে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, পার্লামেন্টে জানালেন মন্ত্রী

অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। সৌদি আরবে ৫ হাজার ৫০০ জনের বেশি পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক আলোচনায় এসব তথ্য জানান […]
মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো বন্দী ৫৩০০ জনের বেশি মানুষ

মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্তের অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজার ৩০০ জনের বেশি মানুষ আটকা রয়েছেন বলে জানিয়েছে মানব পাচারের শিকার ব্যক্তিদের সহায়তাকারী একটি সংগঠন। গত বছর বহুজাতিক অভিযানে হাজারো মানুষকে উদ্ধারের পরও এসব কেন্দ্রে অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার থাই পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর […]
বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে হত্যার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

ভারতের মহারাষ্ট্রে বিয়ের কয়েক মাস আগে এক তরুণ ব্যবসায়ীকে পাহাড় থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাঁর হবু স্ত্রী ও ওই নারীর প্রেমিকের বিরুদ্ধে। পুনের লোহাগড় দুর্গ এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি প্রথমে দুর্ঘটনা মনে করা হলেও পুলিশের তদন্তে হত্যার অভিযোগ উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কেতন আগরওয়াল মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার বিশিষ্ট […]
জাপানের সামরিক নীতি নিয়ে উদ্বেগ জানিয়ে শক্তি বাড়ানোর নির্দেশ কিমের

জাপান ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বক্তব্যে কিম বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাপান সামরিক শক্তি বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উত্তর কোরীয় নেতার […]
১২ বিলিয়ন ডলার তহবিল ছাড় ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন এক সমঝোতার আওতায় আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। তবে সমঝোতার শর্ত ও বাস্তবায়ন নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের নীতিনির্ধারকদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। মার্কিন […]