Skip to main content

Ridge Bangla

সীমান্তের কাছে ভূগর্ভস্থ ড্রোন কারখানা পাওয়ার দাবি ইসরায়েলের

লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের সীমান্তের কাছে একটি বড় ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ওই স্থাপনায় ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ করছিল হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, সীমান্ত থেকে প্রায় ৪ মাইল উত্তরে মাজদাল জুন গ্রামের নিচে সুড়ঙ্গ নেটওয়ার্কটি পাওয়া গেছে। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী যেসব এলাকা […]

বিষাক্ত মাশরুম খেয়ে পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকের মৃত্যু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচিত প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিক গ্রেগরি নেখোরোশেভ মারা গেছেন। ৬৯ বছর বয়সী এই সাংবাদিক লাটভিয়ার রাজধানী রিগায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ১১ বছর ধরে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছিলেন। লাটভিয়ার সংবাদমাধ্যম ডেলফির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বাড়ির আঙিনা থেকে সংগ্রহ করা মাশরুম খাওয়ার পর […]

পেনশন প্রক্রিয়া সহজ করতে চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা

সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে। বর্তমানে পেনশন পেতে অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়। আবেদন যাচাই, কাগজপত্র সংগ্রহ, ফাইলের অবস্থান জানা ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘ […]

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন, পাবে ২ কোটি ৩৫ লাখের বেশি শিশু

প্রায় ১৪ মাস পর সারা দেশে আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে দুর্গম […]

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় ছিল না: শেহবাজ শরিফ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার দাবি, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি এটি কখনো আলোচনার বিষয়ও ছিল না। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। […]

ঢাকা-আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত বাংলাদেশ ও কাজাখস্তান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ ও কাজাখস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ঢাকা ও আস্তানায় স্থায়ী […]

মুম্বাইয়ে মেয়রের পরিদর্শনের সময় খোলা ম্যানহোলে পড়লেন পরিচ্ছন্নতাকর্মী

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে গিয়ে মেয়র ঋতু তাওড়ের সামনেই খোলা ম্যানহোলে পড়ে যান এক ব্যক্তি। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে মেয়র সতর্ক করেছেন, কোথাও খোলা ম্যানহোল পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। মঙ্গলবার (২৩ জুন) […]

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়ে সরকার এ ধরনের অপচেষ্টা মোকাবিলা করবে। বুধবার (২৪ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ […]

ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর জোট গঠন ভুল হবে: ল্যাভরভ

ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর একত্রিত হওয়ার যেকোনো উদ্যোগ বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (২৩ জুন) মস্কোতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ল্যাভরভ বলেন, ‘আমরা মনে করি, আরব দেশগুলো যদি ইরানকে কেন্দ্র করে […]

দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ফোরামের কোনো সম্মেলনে এটিই তাঁর প্রথম অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন […]

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন ও বাস্তবতা তুলে ধরে পরিচিতি পাওয়া টাঙ্গাইলের প্রান্তিক কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কৃষিকাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে […]