আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাকের রং। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ […]
তৃণমূলে পদত্যাগের ধারা, এবার সরে দাঁড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। দলটির নেতা, সাবেক মন্ত্রী, বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ ছাড়ার তালিকায় এবার যুক্ত হয়েছেন রাজ্যের দুই সাবেক প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব। পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান […]
পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) এই হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশ নিয়মিত সীমান্ত সংঘাতে জড়িয়েছে। এর মধ্যে কয়েক দফা আফগানিস্তানে বিমান হামলাও চালিয়েছে পাকিস্তান। […]
স্বল্প সময়েই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী

টেকনিক্যাল টিমের প্রতিবেদন পাওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প একনেকে পাস করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৯ জুন) তিস্তা এবং নীলফামারী-রংপুর বিভাগের বিভিন্ন নদী ও খাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাস হয়েছে, একইভাবে টেকনিক্যাল টিমের প্রতিবেদন পেলে দ্রুত […]
আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। বিবিসি, রয়টার্স ও আনাদুলু এজেন্সিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত শর্ত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এমন এক সময়ে যুদ্ধবিরতির ঘোষণা এলো, যখন […]
৪ সেনা নিহতের পর বেন গভিরের হুঁশিয়ারি, ‘পুরো লেবাননকে পুড়িয়ে ফেলা উচিত’

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর লেবাননকে লক্ষ্য করে কঠোর ও উসকানিমূলক মন্তব্য করেছেন ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পুরো লেবাননকে পুড়িয়ে ফেলা উচিত।’ বেন গভির আরও বলেন, ‘প্রতিটি ইসরায়েলি মায়ের চোখের এক ফোঁটা অশ্রুর জন্য হাজারো লেবাননি মাকে কাঁদতে হবে।’ […]
শেরপুরে তেত্রিশ টন সরকারি চাল উদ্ধার, গোডাউন মালিক আটক

শেরপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি তেত্রিশ টন একশ কেজি চালসহ এক গোডাউন মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পৌর শহরের চাপাতলি এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন। তিনি শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে। উদ্ধার করা […]
নেত্রকোনায় বিএনপির ঊনত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির ঊনত্রিশ নেতাকর্মীর নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মামলায় অজ্ঞাত আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা আদালতে মামলাটি করেন পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদুল হক আকন্দ। মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের বিশ মে উপজেলা পরিষদ হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে নিলাম চলার […]
মানিকগঞ্জে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে দুই যুবক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাক ও মুরগিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মনির হোসেন। নিহতরা হলেন পিকআপভ্যান চালক মো. রাসেল মিয়া এবং তার সহকারী মো. আরাফাত। রাসেল ঢাকা জেলার […]
রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন। নিহত দুই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা […]
আলোচনার আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। ওই কূটনীতিক জানান, স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ থাকা শর্ত অনুযায়ী লেবাননে সংঘাত বন্ধ হবে- এমন নিশ্চয়তা চাইছে তেহরান। বিষয়টির সমাধানে মধ্যস্থতাকারীরা কাজ করছেন বলেও জানান তিনি। সূত্রটি আরও জানায়, লেবাননে ইসরায়েলি হামলার […]
টাইমস স্কয়ারে ফের গুলির ঘটনা, আটক ১৭ বছরের কিশোর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জনপ্রিয় পর্যটন এলাকা টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ব্রডওয়ে এলাকায় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের […]
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডারসহ ৪ সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) একই এলাকায় কয়েক ঘণ্টা পর আরেক হামলায় আরও ৫ ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির শর্ত অনুযায়ী লেবাননে […]
পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের ঘটনায় সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এসব কথা বলেন। […]
বাংলাদেশে হামাসের তৎপরতা নজরদারিতে রাখার দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তার দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই এই দুই দেশে হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েল। সংবাদমাধ্যম এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রিউভেন আজার। এ সময় আঞ্চলিক […]
পর্যটন খাতে দুই কোটির বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্য সরকারের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, পর্যটন মহাপরিকল্পনার আওতায় দুই হাজার চল্লিশ সালের মধ্যে পর্যটন খাতে দুই কোটি উনিশ লাখ চল্লিশ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব […]
আড়াই বছরে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

আগামী আড়াই বছরের মধ্যে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত জব অ্যান্ড এডুকেশন ফেয়ারে এ লক্ষ্যের কথা জানানো হয়। জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণদের ধারণা দিতে এ মেলার আয়োজন করে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি। মেলায় অংশগ্রহণকারীদের জাপান […]
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ষোলো, আহত অনেকে

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ষোলো জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় লেবাননে যুদ্ধবিরতির বিষয় উল্লেখ থাকার পরও এ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলা সাম্প্রতিক সময়ের […]
জুলাইযোদ্ধাদের শ্রেণিভিত্তিক মাসিক ভাতার পরিমাণ জানালেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

জুলাইযোদ্ধাদের তিনটি শ্রেণিতে ভাগ করে গেজেটভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, ক, খ ও গ শ্রেণির ভিত্তিতে গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী। সংরক্ষিত নারী সংসদ সদস্য রোকেয়া বেগম জানতে চান, জুলাই গণঅভ্যুত্থান ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে […]
ঋণখেলাপি মন্তব্য ঘিরে সংসদে উত্তাপ, সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য

ঋণখেলাপি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে তুমুল বিতর্ক হয়েছে। বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান সরকারি দলের একজন সংসদ সদস্য। তবে তা বাদ না দেওয়ার পক্ষে অবস্থান নেয় বিরোধী দল। বিষয়টি যাচাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। […]