Skip to main content

Ridge Bangla

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডারসহ ৪ সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) একই এলাকায় কয়েক ঘণ্টা পর আরেক হামলায় আরও ৫ ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির শর্ত অনুযায়ী লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার কথা ছিল। তবে ইসরায়েল সেই চুক্তি মানছে না বলে অভিযোগ উঠেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিস্তারিত বিষয় নিয়ে সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠায়নি তেহরান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন বা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহনের ট্যাংকে আঘাত করে।

এতে ট্যাংকে থাকা ৪ সেনা নিহত হন। নিহত অন্য ৩ সেনার পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

বেন সিমহনের ট্যাংকে হামলার কয়েক ঘণ্টা পর কাফর তেবনিতে আরেকটি হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর দাবি, বিস্ফোরকবাহী একটি ড্রোন কমান্ডো ব্রিগেডের সদস্যদের লক্ষ্য করে আঘাত হানে।

এ ঘটনায় ৫ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

This post was viewed: 13

আরো পড়ুন