Skip to main content

Ridge Bangla

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে একচল্লিশ শতাংশ

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের রাখা অর্থ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ এসব ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে তিরাশি কোটি একচল্লিশ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো হাজার ছয়শ আটাত্তর কোটি টাকা। আগের বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে এ অর্থের পরিমাণ ছিল প্রায় ঊনষাট কোটি […]

পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন, অবসর সুবিধায় যুক্ত হয়েছে নতুন সুযোগ

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা বাড়াতে পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংশোধন আনে সরকার। পেনশন পাওয়ার জন্য প্রয়োজনীয় চাকরিকাল কমানো, পেনশনের হার বাড়ানো, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুবিধা যুক্ত করা হয়। সরকারি কর্মচারীদের অবসর সুবিধা ও সামাজিক নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে দুই হাজার পনেরো সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ […]

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি এনসিপির

স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট না করে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এককভাবে নির্বাচনে অংশ নিলে ভোট বিভাজনের ঝুঁকিও থাকতে পারে বলে মনে করছেন তারা। আত্মপ্রকাশের এক […]

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে মস্কো ও আশপাশের এলাকায় ‘বিষাক্ত কালো বৃষ্টি’ ঝরে পড়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, বৃষ্টির পানির সঙ্গে জ্বালানি তেলের পোড়া ছাই ও তৈলাক্ত কণা মিশে রাস্তাঘাট, গাড়ি এবং বহুতল ভবনের ছাদে […]

মামলার নারী বাদীর ওপর হামলার অভিযোগ, ওসির মন্তব্য নিয়ে বিতর্ক

বরগুনার পাথরঘাটায় আদালতের নির্দেশে করা একটি মামলার বাদী ফাতিমা জোমাদ্দার অর্পার ওপর হামলার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি বাদশা আকনের বিরুদ্ধে। একই ঘটনায় মামলা গ্রহণে বিলম্ব এবং বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের বিরুদ্ধেও। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় যাওয়ার পথে অর্পার পথরোধ করে তাকে […]

স্ত্রীকে হত্যার অভিযোগে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়দের বরাতে জানা যায়, রিতা […]

শাহজালাল মাজারে দান ব্যবস্থাপনায় নতুন নিয়ম, চালু হলো ডাবল লক পদ্ধতি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করার পাশাপাশি নতুন ছয়টি দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করা হয়। একই সময়ে […]

গোপালগঞ্জে দলীয় পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা শুশান্ত ঘোষ

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা শ্রী শুশান্ত ঘোষ দলীয় পদ ও পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। শ্রী শুশান্ত ঘোষ মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হিসেবে […]

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি খামেনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরে ইরানি কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ ও নানা কৌশল প্রয়োগ করেছিলেন। খবর প্রেস টিভির। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ইরানি কর্মকর্তারা সদিচ্ছা ও দায়িত্বশীলতার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছেন। অন্যদিকে মার্কিন […]

নাইজারের প্রধান বিমানবন্দরে সশস্ত্র হামলায় নিহত পঁয়ত্রিশ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাইশ জন হামলাকারী, এগারো জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফজরের নামাজের পরপরই হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। ডিওরি হামানি […]

হরমুজ প্রণালি দিয়ে এক রাতেই এক কোটি পঁচিশ লাখ ব্যারেল তেল পরিবহন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে এক রাতেই প্রায় এক কোটি পঁচিশ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। সাম্প্রতিক সংঘাত শুরুর পর একদিনে এটিই সর্বোচ্চ তেল পরিবহনের ঘটনা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, এটি দুই […]

চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাব দেওয়া হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করলে বা আলোচনায় অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। শুক্রবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঘালিবাফের একটি পোস্টের কথা উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে […]

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা বিবেচনায় পাকিস্তান

পাকিস্তান নৌবাহিনীর নতুন ও অত্যাধুনিক সাবমেরিন ‘পিএনএস হ্যাঙ্গর’ ভবিষ্যতে বঙ্গোপসাগরে মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মেরিটাইম প্রকাশনা প্রতিষ্ঠান বেয়ার্ড মেরিটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক জানিয়েছেন, সম্প্রতি বহরে যুক্ত হওয়া ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন পিএনএস হ্যাঙ্গর ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান […]

মাকে বাঁচাতে গিয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন ভারতীয় কিশোর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আঠারো বছর বয়সী ভারতীয় কিশোর রোমাঞ্চ মহাজন। বুধবারের এ দুর্ঘটনায় তার পরিবারের অন্য সদস্যরা অল্পের জন্য বেঁচে যান। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সঙ্গে প্রথমবারের মতো নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলেন রোমাঞ্চ। সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে ওঠার পর পরিবারের ছবি তোলার জন্য […]