যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ওই কূটনীতিক জানান, স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ থাকা শর্ত অনুযায়ী লেবাননে সংঘাত বন্ধ হবে- এমন নিশ্চয়তা চাইছে তেহরান। বিষয়টির সমাধানে মধ্যস্থতাকারীরা কাজ করছেন বলেও জানান তিনি।
সূত্রটি আরও জানায়, লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্বনির্ধারিত আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে।
তবে স্থগিত হওয়া আলোচনা আবার কবে শুরু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানানো হয়নি।
This post was viewed: 12