Skip to main content

Ridge Bangla

ইরান সফরে কাতারের প্রতিনিধি দল, চুক্তি নিয়ে আশাবাদ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ইরানে পৌঁছেছে কাতারের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদ জানানোর পর এই তথ্য জানা গেল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রোববার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ও ইসলামাবাদ আশা প্রকাশ করেছে, রোববারের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। এটি […]

ওমানের বন্দরে অসুস্থ হয়ে ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি জাহাজে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক ভারতীয় নাবিক মারা গেছেন। এমটি সেলেস্টিয়াল নামের ওই জাহাজে তিনি কর্মরত ছিলেন বলে জানিয়েছে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস। শনিবার রাতে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, নিহত নাবিকের মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। […]

আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে প্রাণ গেল ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’-এর

নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড় ও দুর্গম স্থানে আরোহণ করে পরিচিতি পাওয়া ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’ খ্যাত আল কাকা বিন আনতার মারা গেছেন। একটি আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় কর্মকর্তা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ত্রিশ বছর বয়সী কাকা ইয়েমেনের আল […]

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পরিবেশবান্ধব পণ্যে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

পচা ও পরিত্যক্ত সবজি এবং কলাগাছ ব্যবহার করে তৈরি করা বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের এসব উদ্ভাবন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড […]

বেনজীরকে দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনাকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনার মাধ্যমে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। রোববার জাতীয় সংসদে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। […]

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে স্থানীয়দের নজরদারি

ভারত থেকে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছেন। একই সঙ্গে স্থানীয়রাও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে […]

টেকনাফে মাটির নিচ থেকে গ্রেনেড ও গোলা উদ্ধার করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। কোস্ট গার্ড জানায়, নাফ নদী […]

বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল, রেজিমেন্টভিত্তিক নয়: মির্জা ফখরুল

বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল এবং এটি কোনো রেজিমেন্টভিত্তিক সংগঠন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও […]

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ল ট্রাক, আহত ৩

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাচুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুভর্তি একটি ট্রাক শহর থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজ […]

চার মামলায় জামিনের পর আর এস ফাহিম গ্রেপ্তার

রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক […]

খালেদা জিয়াকে গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা সোহাগ গ্রেপ্তার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, […]

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

খুলনার দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লোকমান ও আলম নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার পর এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। […]

নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, নিয়োগ হবে এক লাখ স্বাস্থ্যকর্মী

দেশে নারীদের জন্য আলাদাভাবে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৮০ হাজার হবেন নারী। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবনির্মিত ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন […]

মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রোববার সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন মুফতি আমির […]

ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের আশাবাদ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে তেহরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে রোববারই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে, প্রস্তাবিত চুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রোববার ইরানের আধা সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আলোচক দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ‘‘আলোচনাকালে […]

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ৮০৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। এর আগে গত ৯ এপ্রিল মামলার রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন […]

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন […]

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তৈরি করতে হবে। এ লক্ষ্য অর্জনে বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। রোববার ঢাকার আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও […]

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার ৫০০ মামলা, নিয়োগে জটিলতা: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে ৮৩ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, মামলা জটিলতার কারণে শিক্ষা খাতের বিভিন্ন নিয়োগ কার্যক্রম […]

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৬২২ জনের

গত মে মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনা ঘটেছে। এসব মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭১ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা বিভাগ। সেখানে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। […]