Ridge Bangla

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানানো হয়।
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের তদন্তের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।
তবে গ্রেপ্তারের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
This post was viewed: 7

আরো পড়ুন