নারায়ণগঞ্জে মাদক স্পটে পুলিশের অভিযান: গোলাগুলি ও সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়ে সম্প্রতি র্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার পর শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় আবারও মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার শীর্ষ […]
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। জনস্বার্থ, আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ এবং ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় […]
তালতলীতে চিরকুট রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনার তালতলী থানায় কর্মরত মো. ফারুক গাজী নামে এক পুলিশ সদস্য চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল নয়টার দিকে তালতলী থানার ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ফারুক গাজীর পরনের জামার পকেট থেকে কয়েকটি চিরকুট […]
জাবি শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শিশির আহম্মদ তালুকদার রাতুল নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম। গ্রেপ্তার শিশির আহম্মদ তালুকদার রাতুল পূর্বধলা উপজেলার […]
সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে সারা দেশে ২০টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যে নারীদের জন্য দুটি দেড় হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ভার্চুয়ালি আরও ৯টি […]
ফরিদপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ওপর হামলা চালিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল আউয়াল আলফাদ একমি ওষুধ কোম্পানির ভেটেরিনারি বিভাগের মধুখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ঘটনার পর তিনি মধুখালী […]
বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেল না নেপাল, নেপথ্যে ভারত

ভারতের অনুমোদন না পাওয়ায় আপাতত বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রপ্তানি করতে পারছে না নেপাল। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এখনো অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে আগের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, […]
ভারতের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিচ্ছেন ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই দিনে অবসরে যাবেন। এরপর তার স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। শনিবার এক সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ পুনের খাদাকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স […]
জুলাইয়ে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময়সূচি ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আগামী জুলাই মাসের শুরুতে কয়েক দিনের আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হবে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৬ জুলাই তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হবে। […]
ভারতের প্রতিবাদের পরও হরমুজে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। তবে ওয়াশিংটন জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধ ভাঙার কোনো চেষ্টা সহ্য করা হবে না। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ […]
ওষুধের বদলে ফরমালিন ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, দুই নার্সের বিরুদ্ধে মামলা

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে চিকিৎসায় অবহেলার কারণে তিন বছরের এক ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওষুধের পরিবর্তে ভুল করে শিশুটির শরীরে ফরমালিন ইনজেকশন দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ২০২৫ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া এ ঘটনার অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্ত দুই নার্সের বিরুদ্ধে ফৌজদারি মামলা […]
টেস্টটিউব বেবি নিতে গিয়ে অন্যের ভ্রূণ প্রতিস্থাপনের অভিযোগ, বিপাকে দম্পতি

ভারতের দিল্লির একটি আইভিএফ ক্লিনিকে চিকিৎসায় গাফিলতি ও জালিয়াতির কারণে এক নারীর গর্ভে অন্য দম্পতির ভ্রূণ প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। যমজ সন্তানের জন্মের পর ডিএনএ পরীক্ষায় ওই দম্পতি জানতে পারেন, তারা শিশু দুটির জৈবিক বাবা-মা নন। গুরুতর এই অভিযোগের ঘটনায় দিল্লির একটি স্থানীয় আদালত পুলিশকে মামলা করে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী দম্পতি রাহুল রাঠোর ও […]
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জনমিতিক পরিবর্তন যাচাইয়ের নির্দেশ ভারতের

বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতীয় রাজ্যগুলোর জেলাগুলোতে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য জনসংখ্যাগত পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে সীমান্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অমিত শাহ। বৈঠকে তিনি কমিটিকে সীমান্ত এলাকা, মহানগর […]
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্বকে ‘ঐতিহাসিক ভুল’ বললেন হিমন্ত বিশ্ব শর্মা

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ সময়ক্ষেপণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের সীমান্তবর্তী সব রাজ্যে একসঙ্গে সীমান্ত সুরক্ষার উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল’। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ১৯৮৫ সালের আসাম চুক্তির পর আসাম-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের উদ্যোগ […]
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে […]
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা সহায়তা বাংলাদেশ ব্যাংকের

তারল্য সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে বিপুলসংখ্যক আমানতকারী তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে শুরু করেন। এ পরিস্থিতিতে ব্যাংকটিতে তারল্য […]
পটুয়াখালীতে পরকীয়ার ব্যাপারে জেনে ফেলায় গৃহবধূকে হত্যার অভিযোগ

পটুয়াখালীর সদর উপজেলায় স্বর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। পরিবারের দাবি, শাশুড়ি মুনজুমা বেগম (৪০) ও ননদ জামাই সৌরভের (৩০) অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। স্বর্ণার স্বামী রাকিবকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার […]
লালমনিরহাটে উজ্জ্বল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কুপিয়ে জখমের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবক মো. উজ্জ্বল মিয়া (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার আদিতমারী থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে রংপুর থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফজলু হক (৪২), মোছা. ছকিনা বেগম (৩৮) ও মোছা. লাইলী বেগম (৫০)। এর […]
আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা, আহত শিশু

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী […]
পালিয়ে বিয়ে করায় থানার ভেতর মেয়েকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

ভারতের উত্তরপ্রদেশে প্রতিবেশী যুবককে বিয়ে করায় থানার ভেতরেই এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বন্দা বিভাগে উনিশ বছর বয়সী শিবানি নামের ওই তরুণী গত ১৮ মে প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে তারা একটি মন্দিরে বিয়ে […]