Skip to main content

Ridge Bangla

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি। রোববার ভোরে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টার মুখে থাকা ১১ জনের মধ্যে ৮ […]

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে অনুষ্ঠিত হওয়া ১০০ নম্বরের এই পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন। একই দিন রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের মধ্যে […]

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে কুয়েতের বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কগুলোতে কুয়েতের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সম্প্রতি কুয়েতের আমিরি দিওয়ানবিষয়ক মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা […]

রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল থেকে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। রোববার ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটি আটক করা হয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছয় ঘণ্টাব্যাপী এই অভিযানে অংশ নেন রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তারা। অভিযানে সহায়তা করে রয়্যাল এয়ার ফোর্স। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে […]

ওয়াশিংটনে প্রশিক্ষণের সময় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে বের হতে সক্ষম হলেও তিনি গুরুতর আহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট […]

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। শনিবার রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। বিজিবি জানায়, শুক্রবার রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহল দল […]

বানেশ্বর আমহাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি

উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে প্রভাবশালী আড়তদার সিন্ডিকেটের কারণে ‘ঢলন’ বা ‘ধলতা’ প্রথায় চরম ভোগান্তিতে পড়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী কেজিভিত্তিক বেচাকেনা চালুর সিদ্ধান্ত থাকলেও বাস্তবে এখনো মণপ্রথা ও অতিরিক্ত ওজন নেওয়ার প্রথা বহাল রয়েছে। চাষিদের অভিযোগ, ৪০ কেজিতে এক মণ ধরা হলেও বাজারে ৪৮ থেকে ৫৪ কেজি […]

মায়ের মরদেহ পেতে ছেলেকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতির অভিযোগ ঘিরে দিনভর উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার পর মায়ের মরদেহ ফেরত পেতে মৃত রোগীর ছেলে রিফাত হোসেনকে কান ধরে ওঠবস করানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। রোগীর পরিবারের দাবি, অক্সিজেন না দেওয়ার কারণে নূর নাহার বেগমের মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষোভ […]

মরক্কোর সঙ্গে ড্র, হোঁচট খেল ব্রাজিল; হতাশা নিয়েই যাত্রা শুরু বিশ্বকাপ

বিশ্বকাপ ২০২৬-এর নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরে ১-১ ব্যবধানে ড্র করেছে সেলেসাওরা। নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে সি গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল হয়। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠে বল হারিয়ে বিপদে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ, সুযোগ […]

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। নিরাপত্তাজনিত কারণে এ সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। […]

জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড

আগামী ১ জুলাই থেকে দেশের ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সময় কৃষকদের জন্য ব্যাপক পরিসরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করা হবে বলে তিনি জানান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির […]