Ridge Bangla

জাবি শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শিশির আহম্মদ তালুকদার রাতুল নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম।

গ্রেপ্তার শিশির আহম্মদ তালুকদার রাতুল পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

ভুক্তভোগী শরীফ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই গ্রামে। তিনি জানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীফ হোসেন নেত্রকোনা সদরের নতুন বাইপাস এলাকায় যাওয়ার জন্য সিএনজিতে রওনা দেন। তবে ভুল করে পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকায় নেমে যান তিনি।

পরে হেঁটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘা ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে দুই ছিনতাইকারী তার পথ আটকায়। তারা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আরও একজন তাদের সঙ্গে যোগ দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনজন মিলে শরীফকে হত্যার হুমকি দিয়ে নির্যাতন করে এবং তার কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা ছিনিয়ে নেয়।

এরপর তারা শরীফের মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা নিজেদের নম্বরে পাঠায়। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৫০০ টাকা ঋণ নিয়েও নিজেদের কাছে স্থানান্তর করে। পরে প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও নিয়ে যায় তারা।

This post was viewed: 6

আরো পড়ুন