Skip to main content

Ridge Bangla

সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে সারা দেশে ২০টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যে নারীদের জন্য দুটি দেড় হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ভার্চুয়ালি আরও ৯টি জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নারীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যানসারের চিকিৎসা, মাতৃসেবা, পঙ্গুত্ব পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ বিভিন্ন সেবা থাকবে। এ ছাড়া বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। তাদের মধ্যে ৮০ হাজার হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে আধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

This post was viewed: 64

আরো পড়ুন