Skip to main content

Ridge Bangla

১০টি জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০টি জেলা হাসপাতালের রোগীরা এবার নিজ জেলাতেই উন্নত নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার নতুন এসব আইসিইউ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে […]

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শনিবার (১৩ জুন) বিকালে লেকে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশি শেষে সন্ধ্যা ৬টার মধ্যে তারা তিনজনের মরদেহ উদ্ধার […]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার পর এ অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এ বাস্তবতায় চট্টগ্রাম-কক্সবাজার […]

বিএনপি দেশের স্বার্থেই কাজ করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে না, তখনো দেশের মানুষের স্বার্থ ও কল্যাণে কথা বলে এবং কাজ করে। দলটি ক্ষমতায় থাকুক বা বিরোধী অবস্থানে থাকুক- সব সময়ই জনগণের কল্যাণই বিএনপির মূল অঙ্গীকার। শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে তিনি এসব […]

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকুক বা না থাকুক, দলটি সবসময় দেশের স্বার্থে ও জনমানুষের কল্যাণে কাজ করে। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের […]

ওমান উপকূলে আবারও ট্যাংকার জাহাজে হামলা

হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে আবারও একটি ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার অজ্ঞাত একটি বস্তু জাহাজটিতে আঘাত করে বলে শনিবার জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমান উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল পূর্বে ট্যাংকারটি হামলার মুখে পড়ে। তবে জাহাজের ক্রুরা নিরাপদে আছেন এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি। পরে ট্যাংকারটি […]

জনগণের রায় উপেক্ষা করলে তা জনগণের সরকার নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সরকার জনগণের রায় মানে না, তাকে কখনোই জনগণের সরকার বলা যায় না। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা টিকে থাকতে পারে না। শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি, […]

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্ষমতায় আসার পর দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে নির্বাচনী অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে বিএনপি সরকার। এই মেগা প্রকল্পের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন) দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণ করে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন […]

নারায়ণগঞ্জে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ, সবুজ নগরী গড়ার প্রত্যয়

নারায়ণগঞ্জকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। শনিবার সকালে দেওভোগের নারায়ণগঞ্জ সিটি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এ কথা জানান। তিনি বলেন, সারাদেশে […]

বিভ্রান্তি দূর করে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

দেশের ২০ কোটি মানুষই এই রাষ্ট্রের প্রকৃত মালিক, কোনো রাজনৈতিক দল বা পরিবার নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দুঃখ-কষ্ট থেকে মুক্ত রাখতে যেকোনো মূল্যে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে। এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জনগণের কল্যাণে কাজ করে যাবেন। শনিবার (১৩ […]

সন্তানদের ভবিষ্যতের জন্য অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, সবুজ ও দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে। শনিবার কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠা […]

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান প্রধানমন্ত্রীর

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদের কবর জিয়ারত শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি শহীদ ওয়াসিমের […]

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা দিল বাংলাদেশ

নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরও দৃঢ় করতে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের ১ হাজার ৭৫০ কেজির বেশি উন্নতমানের আম উপহার দিয়েছে বাংলাদেশ। বার্ষিক ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে এই আম পাঠানো হয়েছে বলে শনিবার পাওয়া এক বার্তায় জানানো হয়। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নেপালের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী […]

বিমানবন্দরে হয়রানি কমার বিপরীতে বেড়েছে সেবার মান: পর্যটনমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের স্বস্তি এবং আন্তরিক পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, কোনো যাত্রী যেন দেশে ফিরে বিমানবন্দরে কোনো প্রকার হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন […]

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন। গ্রেপ্তারকৃতদের মধ্যে কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম (৬০) […]

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন জানিয়েছেন, সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার বাসিন্দা মাসুদ চৌধুরী নিহত হয়েছেন। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এই হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও ড্রাম ফেলে অবরোধ এবং বিক্ষোভ করেছেন […]

কেশবপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরের কেশবপুরে পৃথক বিক্ষোভ মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। পরে ওই মিছিলের ভিডিও ও ছবি […]

নবম পে স্কেলে বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল ঘোষণা করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেন। আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানানো হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে […]

বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিরা সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা বিভিন্ন সময়ে […]

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ছয় সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়, ১১ জুনের স্মারক অনুযায়ী আদ্-দ্বীন উইমেনস […]