Ridge Bangla

চালককে ইট মেরে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীতে মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু এবং মো. ফয়সাল ওরফে কালু। […]

চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. […]

বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, জনসভা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে তিনি সেখানে যান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তারেক […]

হজ শেষে দেশে ফিরলেন ৫৪ হাজার হাজি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন। হাজিদের দেশে ফেরাতে সর্বোচ্চসংখ্যক হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২২ হাজার ৯৫২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। […]

ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে

রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। […]

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত মুজিব আলী স্থানীয় শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার মৃত অজিব উল্লাহর ছেলে। ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে জড়িত […]