Ridge Bangla

বিমানবন্দরে হয়রানি কমার বিপরীতে বেড়েছে সেবার মান: পর্যটনমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের স্বস্তি এবং আন্তরিক পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, কোনো যাত্রী যেন দেশে ফিরে বিমানবন্দরে কোনো প্রকার হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন হরিজন পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই ফ্রি হেলথ ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনকালে মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বিমানবন্দরগুলোতে আগের চেয়ে সেবার মান অনেক উন্নত ও যাত্রীবান্ধব হয়েছে। ফলে প্রবাসীদের হয়রানি যেমন কমেছে, তেমনি তাদের জন্য সেবার মানও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন