Ridge Bangla

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকুক বা না থাকুক, দলটি সবসময় দেশের স্বার্থে ও জনমানুষের কল্যাণে কাজ করে।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আজ থেকে ২৫ বছর আগে মরহুমা বেগম খালেদা জিয়া এই পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তাঁরই দল বিএনপি আবারও এখানে নতুন পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করল।

তিনি বলেন, এটি বারবার প্রমাণ করে বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কল্যাণ ও জনগণের উন্নয়ন নিশ্চিত হয়।

This post was viewed: 4

আরো পড়ুন