Skip to main content

Ridge Bangla

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম (৬০) এবং প্রচার সম্পাদক আমান মিয়া (৬১) রয়েছেন। এছাড়া একই এলাকার যুবলীগ কর্মী জহিরুল ইসলাম (৩৮), যুবলীগ সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০) ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এই অভিযানে গ্রেপ্তার হন।

এ সময় গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছেন চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)। ডিবি পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ওই নেতাকর্মীদের আইনের আওতায় আনা হয়েছে।

This post was viewed: 32

আরো পড়ুন