Skip to main content

Ridge Bangla

হরিপুর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ঢুকতে দেয়নি বিজিবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে ওই ব্যক্তিদের পুশইনের চেষ্টা করা হলে বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করে। শনিবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুন […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়, যা সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে। বৈঠকটি পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, […]

গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) গভীর রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে ঘর থেকে বের হন ওই তরুণী। তার গতিবিধির বিষয়ে আগে থেকেই অবগত থাকায় ওত পেতে ছিলেন প্রেমিকের বন্ধুরা। বাঁশঝাড়ের […]

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে […]

৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে তার সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সাউথ ও পূর্বাঞ্চলীয় দেশগুলোর স্বার্থ রক্ষায় গুরুত্বারোপ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা এবং […]

আল-মুসলিম গ্রুপের তিন কারখানায় ১ হাজার ৮৬৮ শ্রমিক ছাঁটাই

ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রম আইনের ২০ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে উলাইলের একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, […]

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। এতে উভয় পক্ষ সহযোগিতার ক্ষেত্র […]

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পর্যায়ের জলবায়ুবিষয়ক বার্তা এবং বিশ্ব পরিবেশ […]

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং সড়ক দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ঢাকামুখী লেনে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি ও যানজট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রাজধানী ও শিল্পাঞ্চলমুখী […]

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল বেআইনি: শিশির মনির

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো নোটিশকে আইনসম্মত নয় বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ নোটিশের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় […]

সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল বহনের নিষেধাজ্ঞা শিথিল করল ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকদের পানির বোতল বহনের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। সমর্থক গোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক নেতার তীব্র সমালোচনার পর সংস্থাটি নতুন নীতিমালা ঘোষণা করেছে। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, বিশ্বকাপের যেকোনো ম্যাচে দর্শকরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, ফ্যাক্টরি-সিলড একবার ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে […]

বিদ্যুতের দাম বাড়লেও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের মূল্য সমন্বয়ের পরও সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের দুর্নীতি, চুরি ও অর্থপাচারের প্রভাব এখনো বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের […]

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। সীমান্ত সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত এলাকায় ১১ জন, […]

মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত হলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনাসদস্যকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই বীরদের অসামান্য সাহস, নিষ্ঠা ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী […]

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৮ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এ পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, দেশে […]

তপু বর্মণের জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইউরোপের মাটিতে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের জোড়া গোলের ওপর ভর করে এই ঐতিহাসিক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার রাতে সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির জন্যও ছিল প্রথম ম্যাচ, যা এই স্মরণীয় জয়ে দারুণভাবে উদ্ভাসিত হয়েছে। […]

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বৈঠক ঘিরে সাবেক মেয়র ও এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি […]

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্সের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের একটি কন্টেইনারে আগুন লাগার খবর পায় ফায়ার […]

জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন ছিল প্রতিহিংসার রাজনীতি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। শুক্রবার নগরের কাজীর দেউড়িতে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, […]