Ridge Bangla

৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে তার সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সাউথ ও পূর্বাঞ্চলীয় দেশগুলোর স্বার্থ রক্ষায় গুরুত্বারোপ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে ড. খলিলুর রহমানের অবস্থানকে স্বাগত জানায় মস্কো।

পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে সংগঠনটির ভূমিকা জোরদারেও তার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে রাশিয়া। তবে এ সফর নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

This post was viewed: 7

আরো পড়ুন