Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়, যা সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে।

বৈঠকটি পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সংসদীয় কার্যক্রম এবং আসন্ন বাজেট অধিবেশন ঘিরে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রম এবং মন্ত্রণালয়গুলোর অগ্রগতি নিয়েও মতামত তুলে ধরেন।

সভায় সরকারের নীতি বাস্তবায়ন, আইন প্রণয়ন কার্যক্রম এবং মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত মন্ত্রী ও সংসদ সদস্যরা তাদের বক্তব্যে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন।

This post was viewed: 13

আরো পড়ুন