Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়েও একমত হয়েছেন উভয় পক্ষ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প উৎপাদন, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়। উভয় পক্ষ মানবিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

This post was viewed: 15

আরো পড়ুন