Ridge Bangla

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পর্যায়ের জলবায়ুবিষয়ক বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে নেওয়া উদ্যোগগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

This post was viewed: 6

আরো পড়ুন