Skip to main content

Ridge Bangla

জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন ছিল প্রতিহিংসার রাজনীতি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার নগরের কাজীর দেউড়িতে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, জাদুঘরটি বর্তমানে সংস্কারকাজের আওতায় থাকায় অনেক কক্ষ খালি রয়েছে। সংস্কার শেষে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘর ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে আরও সমৃদ্ধ করা হবে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জিয়া স্মৃতি জাদুঘর ও জিয়া স্মৃতি কমপ্লেক্স দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ভূমিকম্পের কারণে কিছু ক্ষয়ক্ষতি হওয়ায় সংস্কারকাজ প্রয়োজন হয়েছে। সরকার দ্রুততম সময়ে মেরামতকাজ সম্পন্ন করে স্থাপনাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেবে।

This post was viewed: 10

আরো পড়ুন