অটিজমে আক্রান্তদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও অন্য সব নাগরিকের মতো পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে তাদের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, যথাযথ পরিচর্যা ও সহায়তার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজে […]
ওআইসি রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, […]
রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও রাষ্ট্র গঠনের জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জনমত তৈরিতে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। […]
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া ও বিভেদের দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সীমান্ত শুধু মানচিত্রের রেখা নয়, এটি মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক সম্পর্কের সঙ্গে জড়িত। সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যার ঘটনাও মানবিক বিবেককে […]
জুলাই জাদুঘর স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত করবে। এই জাদুঘর দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ সময়ের নিপীড়ন, গুম, […]
দুপুরের মধ্যে ১০টি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের ১০টি অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, […]
হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গণপিটুনিতে নিহত

কুমিল্লার তিতাস উপজেলায় লতিফ ভূঁইয়া নামে এক যুবলীগ নেতাকে ধাওয়া করে গণপিটুনি দেওয়ার পর কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাতে উপজেলার মানিককান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত লতিফ ভূঁইয়া ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং একটি হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ জানায়, সোমবার রাতে তিনি স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলামের জেঠাতো ভাই জাহাঙ্গীর আলম […]
চালককে হত্যা করে গাজীপুরে অটোরিকশা ছিনতাই

অটোরিকশা ছিনতাই করতে গাজীপুরে শুভ নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১২ মে) সকালে গাছা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত শুভ (১৬) নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকার আমির মিয়ার ছেলে। তিনি গাজীপুরের গাছা এলাকায় অটোরিকশা চালাতেন। পুলিশ জানায়, সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের উজারপাড়া মহরের বাড়ি এলাকায় শুভকে হত্যার পর […]
ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে দুর্নীতি নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশের মধ্যে ‘ম্যানেজ’ সংস্কৃতি ও দুর্নীতির পেছনে মূলত প্রাতিষ্ঠানিক সংকট কাজ করছে। তিনি দাবি করেন, মামলার তদন্তে অপ্রতুল বাজেট, অতিরিক্ত কর্মঘণ্টা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব পুলিশ সদস্যদের অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহে বাধ্য করছে। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, খুন ও ডাকাতির মতো গুরুতর মামলার তদন্তে একজন […]
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের […]
নাহিদ রানার বোলিংয়ে মিরপুর টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

মিরপুরে শেষ বিকেলের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। নাহিদ রানার গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। তার বিধ্বংসী স্পেলে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৬৩ রানেই অলআউট হয়। মঙ্গলবার (১২ মে) মিরপুর টেস্টে এই জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে […]
মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মিললে ছাড় নয়: আইজিপি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এমন প্রমাণ মিললে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাহিনীর শৃঙ্খলা ও জনআস্থা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও […]
লেবাননে আরও চার অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ আইডিএফের

দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক অভিযান শুরুর আগে আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া ও আল-হাওশ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, লিতানি নদীর কাছে […]
চাঁদাবাজি ও সিন্ডিকেটে বাজার অস্থিতিশীল হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই দেশের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান […]
ডুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা […]
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা খাতের রূপান্তর ও টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত কর্মশালাটি শুরু হয়। কর্মশালার শিরোনাম ছিল ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন […]
সংযোগ সড়ক না থাকায় চার বছর ধরে অচল ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু

পর্যটনকেন্দ্র কুয়াকাটার পাশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি স্লাব সেতু দীর্ঘ চার বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি এখন এলাকাবাসীর কোনো কাজে আসছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় খালের ওপর ৩৫ মিটার […]
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সোমবার (১১ মে) লেবাননের সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানায়, দেশটির নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে এ হামলা চালানো হয়। নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবরে বলা […]
বরেণ্য অভিনেতা আতাউর রহমান মারা গেছেন

দেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের নাট্যচর্চার এই অভিভাবককে হারানো অপূরণীয় ক্ষতি। […]
বিশ্বকাপের প্রাথমিক দলে মেসি, চমক তরুণ বেলট্রান

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ঘোষিত এই স্কোয়াড থেকেই পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও গেতাফের জাইদ রোমেরোও প্রথমবারের মতো আলোচনায় […]