Skip to main content

Ridge Bangla

চাঁদাবাজি ও সিন্ডিকেটে বাজার অস্থিতিশীল হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই দেশের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিশেষ করে চাঁদাবাজি, অবৈধ সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

This post was viewed: 19

আরো পড়ুন