Ridge Bangla

দুপুরের মধ্যে ১০টি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের ১০টি অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১২ মে) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন