Ridge Bangla

মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মিললে ছাড় নয়: আইজিপি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এমন প্রমাণ মিললে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাহিনীর শৃঙ্খলা ও জনআস্থা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন