Skip to main content

Ridge Bangla

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসাবটি ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত […]

যৌথ হামলায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতির দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। তেহরানের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। ইরান সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির এই প্রাথমিক খতিয়ান প্রকাশ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’ এই তথ্যটি সামনে এনেছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি […]

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন হচ্ছে

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদারে ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। শিল্পমন্ত্রী বলেন, ইতোমধ্যে একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হয়েছে, যা ধীরে ধীরে […]

সেতুর অভাবে দুর্ভোগে করতোয়া পাড়ের ১০টি গ্রামের মানুষ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করতোয়া নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ৮ থেকে ১০টি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের একমাত্র ভরসা এখন একটি নড়বড়ে বাঁশের সাঁকো, যা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষকে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সড়াইদহ এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেছেন। […]

এক টুকরো লাল-সাদা ঐতিহ্যের বৈশাখ

ভস্ম হতে জেগে ওঠা ফিনিক্সের মতো, পহেলা বৈশাখ হলো বাঙালির সেই অবিনাশী স্পর্ধা যা জীর্ণতাকে পুড়িয়ে ছাই করে নতুনের বিজয়তিলক পরে ফিরে আসে। এটি শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয়, বরং বাঙালির জীবনে ঐতিহ্যের এক মহা-উন্মেষ। বৈশাখ আসলেই বাঙালির হৃদয়ে নতুনের জয়গান বেজে ওঠে। বৈশাখের শুরুতে যখন ধূলির মিছিল আর কালবৈশাখীর গর্জনে আকাশ কাঁপে, তখন বাংলার […]

সীমান্তে অভিযানে স্বর্ণ পাচারকারী আটক, উদ্ধার দুই বার

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে মো. আরশাদ আলী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তল্লাশিতে তার কাছ থেকে ১৬৪ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা। আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এক প্রেস […]

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর, কবজি বিচ্ছিন্ন মায়ের

রাজধানীর যাত্রাবাড়ীতে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার ভোরে কাজলা এলাকায় রক্তক্ষয়ী এই ঘটনায় দিয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় তার মা সহ আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদার আবু মুসা পাওনা টাকা আদায়ের জন্য ভোরে […]

বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন, পরিবারসহ উধাও যুবক

পটুয়াখালী থেকে সুদূর জামালপুরের মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেছেন ৪১ বছর বয়সী এক নারী। সোমবার বিকেল থেকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় এলাকায় অভিযুক্ত যুবক কাজলের বাড়িতে তিনি অবস্থান নেন। তবে প্রেমিকার আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপন করেছেন ২২ বছর বয়সী ওই যুবক। ভুক্তভোগী নারী চম্পা পটুয়াখালী জেলার রানাগাছা এলাকার বাসিন্দা। […]

আন্দামান সাগরে নৌকাডুবি: নারী-শিশুসহ ২৫০ জন যাত্রী নিখোঁজ

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। জানা […]

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশব্যাপী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী- এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূল সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব […]

বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা

বাংলাদেশের বঙ্গোপসাগরের জলসীমায় মাছের প্রজনন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ৫৮ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত সাগরে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা সফল করতে মৎস্য বিভাগ ইতোমধ্যে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। তবে, নিষেধাজ্ঞার […]

লেবানন-ইসরায়েল আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহ নেতার

লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আলোচনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেম। তিনি এ ধরনের আলোচনা ‘ফলহীন’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার লেবাননের প্রতিনিধিরা ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও এর আগেই কাসেমের এই বক্তব্য সামনে আসে। গত মার্চে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করে। […]

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু হচ্ছে

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ফের চালু করতে যাচ্ছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে সপ্তাহে দুটি করে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন […]

পাঁচ আরব দেশকে হামলায় জড়িত দাবি, ক্ষতিপূরণ চায় তেহরান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় পাঁচটি আরব দেশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে দেশটি। একই সঙ্গে এসব দেশের কাছে ক্ষতিপূরণ দাবিও জানিয়েছে তেহরান। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এক চিঠির মাধ্যমে বিষয়টি জাতিসংঘ মহাসচিব […]

র‍্যাবের অভিযানে নিষিদ্ধ এস্কাফসহ এমপির ভাতিজা আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক সংসদ সদস্যের ভাতিজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ১৩ এপ্রিল বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতবাড়ির গোয়ালঘরে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে মাদকদ্রব্য […]

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ: সালিশি বৈঠক শেষে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোবিনুল হক ৩৮ নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবিনুল ওই এলাকার মাইজপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে প্রতিবেশী আলমগীরের সঙ্গে মোবিনুলের […]

বিশ্বজুড়ে জ্বালানি সংকটে আইইএ-র সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তজনা ও সংঘাতের জেরে বিশ্ব এক নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এই পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয় হিসেবে অভিহিত করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। সংকট ঘনীভূত হওয়ার নেপথ্যে মূল কারণ হিসেবে দেখা দিচ্ছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির অচলাবস্থা। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ […]

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ জন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। হাইওয়ে পুলিশ জানায়, চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে […]

স্থগিত ইসরায়েলের সঙ্গে ইতালির প্রতিরক্ষা চুক্তি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘদিন ধরে চলে আসা এই চুক্তির আওতায় ইতালি ও ইসরায়েল একে অপরের সঙ্গে উন্নত সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রতিরক্ষা […]

সোয়া কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) একটি বিশেষ অভিযানে সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক শীর্ষ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে […]