Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ায় পীর হত্যায় ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান শামীম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যা মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় […]

কৃষক কার্ডের উদ্ধোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখের শুভলগ্নে কৃষকদের ভাগ্যোন্নয়নে নতুন এক দিগন্তের উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য বিশেষায়িত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ টাঙ্গাইল সফরে পৌঁছেছেন সরকার প্রধান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে এসে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়েছিলেন তিনি। টাঙ্গাইল […]

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, ড. ইউনূস সনদে স্বাক্ষরের আহ্বান জানালে সবার আগে বিএনপিই এতে সই করে এবং ভবিষ্যতেও সেই প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী […]

অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম বন্ধ

অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। গত রোববার (১২ এপ্রিল) বিকেলে রিফাইনারিটির মূল প্ল্যান্ট ‘ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ)’ পুরোপুরি বন্ধ করা হয়, যদিও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানান, নতুন করে অপরিশোধিত তেলের চালান না আসা পর্যন্ত […]

নববর্ষে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষের প্রথম দিন কৃষকদের জন্য বহুল প্রত্যাশিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষকদের মধ্যে গাছের […]

আজ পহেলা বৈশাখ: উৎসবের রঙে সেজেছে বাংলা

আজ পহেলা বৈশাখ, বাঙালি জাতির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। নতুন বছরের সূচনা উপলক্ষে গোটা দেশ জুড়ে উৎসবের আমেজ। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’- নতুন বছরের প্রথম দিনে বাঙালি জাতি বরণ করে নিয়েছে ১৪৩৩ বঙ্গাব্দ। পুরনো বছরের সব দুঃখ-বেদনা ভুলে নতুন স্বপ্ন, আনন্দ ও সমৃদ্ধির প্রত্যাশায় রঙিন হয়ে উঠেছে দেশের প্রতিটি প্রান্ত। বিশ্বের নানা […]

নববর্ষ উপলক্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি তাদের দায়িত্ব পালন করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মোতায়েন হয়েছে। রাজধানী ঢাকার […]

বাংলা নববর্ষ: বাঙালি সংস্কৃতি সম্প্রীতির চর্চা সুদৃঢ় করার দিন আজ

আজ ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ। সারা দেশে নতুন বছরকে বরণ করতে জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন চলছে। বাংলা নববর্ষের প্রথম দিনটি বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ, যা ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতিগত ঐক্যকে তুলে ধরে। প্রতিবছরের মতো এবারও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে বৈশাখী উৎসব উদযাপিত হচ্ছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ‘বর্ষবরণ পর্ষদ’ রাজধানীর ধানমন্ডি ২৭ […]

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। নতুন বছরের আগমন পুরোনো গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে দেশবাসীসহ বিশ্বজুড়ে অবস্থানরত সকল বাংলাভাষী মানুষকে শুভেচ্ছা জানান এবং বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে ১৪৩৩ সালকে স্বাগত জানান। তিনি বলেন, পহেলা বৈশাখের […]

ভোরের আলোয় রমনা বটমূলে নববর্ষ বরণ

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টার আগেই রমনা বটমূলে এক অনবদ্য পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। এই উপলক্ষে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি রমনার ঐতিহ্যবাহী মঞ্চে অনুষ্ঠিত হয়, যেখানে শিল্পী, সংস্কৃতিকর্মী ও হাজারো দর্শক-শ্রোতা মিলিত হন নতুন বছরকে বরণ করতে। উৎসবের শুরু হয় অজয় ভট্টাচার্যের কথায় এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের সুরে গাওয়া সম্মেলক গান ‘জাগো আলোক-লগনে’র মাধ্যমে, যা […]

দুপুরের মধ্যে ৩টি অঞ্চলে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা

পহেলা বৈশাখের সকালে দেশে তিনটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কবার্তায় বলা হয়েছে, এই তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে […]

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক অনাস্থার সংকটে পড়বে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক এক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য […]