Ridge Bangla

সীমান্তে অভিযানে স্বর্ণ পাচারকারী আটক, উদ্ধার দুই বার

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে মো. আরশাদ আলী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তল্লাশিতে তার কাছ থেকে ১৬৪ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা।

আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ১৩ এপ্রিল বিকেলে কাকডাংগা সীমান্ত এলাকায় অধিনায়ক কাজী আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝাউডাংগা থেকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন মো. আরশাদ আলীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে স্বর্ণের বার দুটি পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা। এছাড়াও জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।

আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন