Skip to main content

Ridge Bangla

পাঁচ আরব দেশকে হামলায় জড়িত দাবি, ক্ষতিপূরণ চায় তেহরান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় পাঁচটি আরব দেশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে দেশটি। একই সঙ্গে এসব দেশের কাছে ক্ষতিপূরণ দাবিও জানিয়েছে তেহরান।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এক চিঠির মাধ্যমে বিষয়টি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে তুলে ধরেন। চিঠিতে দাবি করা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক বাহিনীর মূল্যায়নে এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেছে এবং তা আগেই জাতিসংঘে উপস্থাপন করা হয়েছে।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত দেশগুলো আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। এ কারণে হামলার ফলে সৃষ্ট আর্থিক ও নৈতিক ক্ষতির দায় তাদের বহন করতে হবে বলে জানিয়েছে ইরান।

This post was viewed: 36

আরো পড়ুন