Ridge Bangla

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ: সালিশি বৈঠক শেষে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোবিনুল হক ৩৮ নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবিনুল ওই এলাকার মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে প্রতিবেশী আলমগীরের সঙ্গে মোবিনুলের বিবাদ ছিল। এই সমস্যা সমাধানে সোমবার সন্ধ্যায় একটি বৈঠক ডাকা হলেও বেশি রাত হয়ে যাওয়ায় বৈঠকটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়। পরদিন পুনরায় বসার কথা থাকলেও বৈঠক স্থগিত হওয়ার পর থেকেই আলমগীর উত্তেজিত হয়ে মোবিনুলকে হুমকি দিচ্ছিলেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে বাজারে যাওয়ার সময় পথে ওত পেতে থাকা আলমগীর ও তার সঙ্গীরা ধারালো অস্ত্র দিয়ে মোবিনুলের ওপর হামলা চালায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় মোবিনুলকে স্থানীয়রা উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অভিযুক্ত আলমগীর ও তার সহযোগীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন